মোঃ নুরনবী হিজলা বরিশাল প্রতিনিধি:
বরিশালের হিজলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা, মিলাদ, দোয়া মোনাজাত ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী মধ্যদিয়ে দিবসটি পালন করি উপজেলা বিএনপি। সকাল ১০টা উপজেলার থানা সদর খুন্না বন্দরে থেকে এক বিশাল র্যালী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ থেকে উপজেলা সদরে এসে উপজেলা সদরে এসে র্যালী শেষ হয়। উপজেলা আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী। এতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিন বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধ দেওয়ান মোঃ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, আলতাফ হোসেন খোকন দপ্তরী, সদস্য সচিব এ্যাড. মনির হোসেন দেওয়ান, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ্জ্জুামান খান সজল, সদস্য সচিব মোঃ দুলাল সরদার, উপজেলা ছাত্র দলের আহবায়ক মসহিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।