পিরোজপুরে বৈরি আবহাওয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬ টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১২ টায় শহওে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান, সাবেক সদস্য সচিব পিরোজপুর চেম্বার অব কমার্স সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, সদর থানা বিএনপির সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।