প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক স্কুল ব্যাগ বিতরন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কিশোরগঞ্জ সদরের দক্ষিণ মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়েছে।
স্কুল ব্যাগ বিতরণকৃত স্কুলের মধ্যে দক্ষিণ মকসুদপুর স প্রা বি, উত্তর মকসুদপুর স প্রা বি,সুরুজ খান স প্রা বি, লক্ষীগঞ্জ স প্রা বি,এ.কে হীরা আইডিয়াল স্কুলকে ব্যাগ বিতরণ করা হয়। ২ নং লতিবাবাদ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল -২০২৬ এর সহায়তায় ব্যাগ বিতরণ কার্যক্রম দক্ষিণ মুকসেদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিনা নাজনীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন,২ নং লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ,পিটি এ সভাপতি আহসান হাবীব, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নান, ৪,৫, ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি রেখা আক্তার ,৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য রবিন প্রমুখ।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, বাচ্চারা ব্যাগ পেয়ে উৎফুল্লিত। তারা স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে আনন্দিত হবে। আমরা ইউনিয়নের সকল প্রতিষ্ঠানে ব্যাগ উপহার প্রদান করার চেষ্টা করবো।
২ নং লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আজকে আমরা খুবই আনন্দিত সরকারি অনুদানে শিশুরা স্কুল ব্যাগ পেয়ে। আশা করি ভবিষ্যতে আরও কিছু পাবে বাচ্চারা।
পিটি এ সভাপতি আহসান হাবীব বলেন,আমরা খুবই আনন্দিত প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি বরাদ্দকৃত এই অজপাড়া গ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য ব্যাগ বিতরণ করায়।
০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমাদের স্কুলে ব্যাগ বিতরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সাথে আগামীতে আরও কিছু যেনো উপহার প্রদান করেন।বর্তমান সরকারেরস্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
দক্ষিণ মুকসেদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিনা নাজনীন বলেন,এই ছোট সোনামনিরা স্কুল ব্যাগ পেয়ে উচ্চসিত।বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। শিক্ষাবান্ধব সরকার উচ্চ শিক্ষায় যেমন অবদান রাখছে প্রাইমারি ক্ষেত্রেও রাখছেন। বাচ্চারা বড় হয়ে এই প্রাইমারি ক্ষেত্রের অবদানের কথা এই উপহারের কথা মনে রাখবে।
ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি রেখা আক্তার বলেন,এই বাচ্চারা বড় হয়ে সরকারের কথা উন্নয়নের কথা মনে রাখবে।আমরাও ধন্য এই ইতিহাসের সুন্দর আয়োজনে সাক্ষী হতে পেরে। আমাদের জন্য দুয়া করবেন আরও যেনো জনকল্যাণে কাজ করতে পারি। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।