কলেজের অধ্যাপনা থেকে অবসরে গেলেন সাংবাদিক আব্বাস উদ্দিন

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) :
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৭ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৭ পিএম
কলেজের অধ্যাপনা থেকে অবসরে গেলেন সাংবাদিক আব্বাস উদ্দিন

যশোরের ঐতিহ্যবাহী মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন কর্মজীবন শেষ করে সোমবার অবসর গ্রহণ করছেন। প্রায় ৩৪ বছর কলেজের অধ্যাপনা শেষে তিনি সফলতার সাথে সুস্থহালে কর্মজীবন শেষ করতে পেরে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেছেন।

অধ্যাপনায় তিনি ১৯৯৮ সাল ও ২০০৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন ও সম্মাননা লাভ করেন। তাছাড়া তিনি দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক,পরীক্ষক, নিরীক্ষক, প্রশ্ন প্রণয়নকারী ও মডারেশানের দায়িত্ব পালন করেছেন একাধিক বার। কলেজের পাবলিক পরীক্ষা ও অভ্যন্তরিন পরীক্ষার আহবায়কের দায়িত্ব পালনসহ কলেজের বহু অনুষ্ঠান আয়োজনে তিনি অগ্রভাগে থেকে দায়িত্ব পালন করেছেন।

তাছাড়া বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে তিনি মানুষের পাশে থেকে জনকল্যানকর কাজে তিনি দীর্ঘ জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রায় তিন যুগ ধরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা পেশায়  নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক এবং খুলনা থেকে প্রকাশিত একটি আঞ্চলিক পত্রিকায় মণিরামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অবসর জীবনে বিভিন্ন কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়ে সকল শুভাকাঙ্খীদের কাছে  দোয়া প্রার্থনা করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে