মৌলভীবাজারে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় বিজয় মোদক (২৫) ও বিপুল দেব (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ১৬ বোতল জঙণঅখ এজঅওঘ ডঐওঝকণ, ১৫ বোতল জঙণঅখ ঝঞঅএ ডঐওঝকণ এবং ১৪ বোতল গঅএওঈ গঙগঊঘঞঝ এজঅওঘ ঠঙউকঅ. প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন পুরাতন হাসপাতাল রোডের দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টারের সামনে এক ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে রাত সাড়ে ৭টার দিকে সেখানে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিজয় মোদককে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে তল্লাশি করে ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল জঙণঅখ এজঅওঘ ডঐওঝকণ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে বিজয় মোদক জানান, মৌলভীবাজার পৌরসভার পশ্চিমবাজার খেয়াঘাট রোডের সাকের ও জালাল ভবনের তৃতীয় তলায় মা দুর্গা শঙ্খ ভান্ডারের গোডাউনে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ সংরক্ষণ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে গোডাউনের মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করা হয়। পরে বিজয় মোদক ও বিপুল দেবের দেখানো মতে গোডাউনে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৭৫ মিলিলিটারের ১০ বোতল জঙণঅখ এজঅওঘ ডঐওঝকণ ও ১৫ বোতল জঙণঅখ ঝঞঅএ ডঐওঝকণ এবং একটি টিনের ট্রাংক থেকে ১৪ বোতল গঅএওঈ গঙগঊঘঞঝ এজঅওঘ ঠঙউকঅ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, তারা দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত থেকে মাদক দ্রব্য এনে মৌলভীবাজার শহরের বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।