গজারিয়ায় পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম
গজারিয়ায় পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ

 মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামী আকরাম হোসেনের সঙ্গে গুলশানারা  নামের এক নারীর পরকীয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়টি হাতেনাতে ধরার পর স্বামী ও ওই নারী মিলে তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন স্ত্রী সেলিনা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সেলিনা।সংবাদ সম্মেলনে সেলিনা অভিযোগ করে বলেন, তার স্বামী আকরাম হোসেন দীর্ঘদিন ধরে গুলশানারা  নামের এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত বলে তিনি জানতে পারেন। বিষয়টি নিয়ে স্বামীকে প্রতিবাদ ও জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি স্বামী আকরাম হোসেন ও ওই নারীকে একসঙ্গে দেখতে পান এবং তাদের হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করেন।সেলিনার অভিযোগ, এরপর আকরাম হোসেন ও গুলশানারা  একত্রিত হয়ে তাকে মারধর করেন। এতে তিনি শারীরিকভাবে আহত হন বলে দাবি করেন।তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে  আকরাম হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান তালা বন্ধ থাকায় তার মতামত  পাওয়া    যায়নি।  এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাবেককে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে