শেকড়ের প্রতি গভীর টানে নিজ গ্রামে ছুটে এসেছেন দুদক চেয়ারম্যান

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
শেকড়ের প্রতি গভীর টানে নিজ গ্রামে ছুটে এসেছেন দুদক চেয়ারম্যান

নিজ জন্মভূমির টানে আবারও আপনজনদের মাঝে ফিরেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর গ্রামে নিজ জন্মস্থানে পৌঁছান তিনি। এ সময় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন দুদক চেয়ারম্যান। দীর্ঘদিন পর নিজ এলাকার মানুষের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ ঘিরে খঞ্জনপুর গ্রামে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ। তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে কথা বলেন। দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন গুণী ও বিশিষ্ট ব্যক্তিকে নিজ জন্মভূমির সাধারণ মানুষের মাঝে ফিরে পেয়ে স্থানীয়রাও আনন্দ প্রকাশ করেন। কর্মজীবনের ব্যস্ততা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বের মাঝেও নিজের গ্রামের মানুষের সঙ্গে সময় কাটানোর এই মুহূর্তটি উপস্থিত সবার মাঝে ভালো লাগার সৃষ্টি করে। জন্মভূমিতে ফিরে এ কে এম আসাদুজ্জামানের মধ্যে শেকড়ের প্রতি গভীর টান ও মানুষের প্রতি আন্তরিকতার প্রকাশ ঘটে। স্থানীয়দের মতে, মানুষের কর্মপরিচয় যত বড়ই হোক, জন্মভিটা, শৈশবের স্মৃতি ও আপনজনের প্রতি টান কখনো মুছে যায় না।

আপনার জেলার সংবাদ পড়তে