মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৩ পিএম | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৩ পিএম
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

কনা খাতুন ছাতিয়ান মসজিদ পাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে। কনা'র নিকট আত্মীয় লিটন হোসেন জানান, কনাবাড়ির পাশে পুকুর পাড়ে খেলা খেলছিল অসাবধানতা বছর পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুরে মরদেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেছেন বিষয়টি নিয়ে অপমৃত্যুর মামলা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে