এই সমাজ থেকে সকল অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪২ পিএম
এই সমাজ থেকে সকল অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন। আমরা আমাদের ধর্ম পালন করবো। কেউ বাধা দেবে না। এই সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই। সেই সংগ্রামে আপনাদের পাশে পাবো বলে আশা রাখি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার' এই চেতনা ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। শুক্রবার বেলা ১১টায় শৈলকুপা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে ধর্মীয় আলোচনা সভা, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ করা হয়। পরে শহরের রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও শোভাযাত্রায় অগ্রভাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। 

এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আশিস বিন হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, বিশিষ্ট শিল্পপতি বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও।সকালে শৈলকুপা ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ বন্যার্তদের খাদ্য সহায়াতা প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের ১হাজার  অসহায় মানুষের মধ্যে আরব আমিরাতের সহায়তায় এবং এইট ফাউন্ডেশনের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে