বাবুগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৫ পিএম
বাবুগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বরিশালের বাবুগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে এ বাবুগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভায় বাবু পরিতোষ চন্দ্র পাল, অপু চন্দ্র দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি বাবুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়। করা হয়। বাবুগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের আয়োজনে এবং বাবুগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য বাবু দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামসুল আলম ফকির, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. রাকিবুল হাসান খান রাকিব। এছাড়া অনুষ্ঠানে বাবু পরিতোষ চন্দ্র পাল, অপু চন্দ্র দাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাবুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

আপনার জেলার সংবাদ পড়তে