ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৪ পিএম
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ছেলে শাকিল চৌধুরীর (৩৫) বিরুদ্ধে। এ সময় ছেলেকে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন নিহতের স্ত্রী ও আরেক ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল পলাতক রয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ মিয়া (৬৫) ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা ছিলেন। দুই ছেলে ও দুই মেয়ের বাবা বাছেদ মিয়ার বড় ছেলে শাকিল চৌধুরী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার আগের রাতেও বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়েছিলেন। তখন তাদের মধ্যে কোনো বিরোধ বা ঝামেলা ছিল না। রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা ওই ঘর থেকে শব্দ শুনতে পান।

পরে অন্ধকার ঘরে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান, আব্দুল বাছেদ মিয়া ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, শাকিল প্রথমে ছুরি দিয়ে বাবাকে আঘাত করেন। পরে ধারালো অস্ত্র ও কুড়াল দিয়ে তাকে কোপানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে