বিরলে পানিতে ডুবে একজন নারী ও ট্রাক্টরের ধাক্কায় অপর একজন শিশু নিহত হয়েছে। শনিবার বিরল বিরল পৌরশহরের শাহাপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমান এর স্ত্রী মোছাঃ মনছুরা খাতুন (৫০) গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়ে মেসার্স মাহমুদা অটো রাইস মিলের পুকুরে ডুবে মৃত্যুর পর ভেসে উঠে। বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর আগরবাগান নামক স্থানে কামদেবপুর গ্রামের মোঃ আফজাল হোসেন বানা এর ছেলে মোঃ তৌহিদ (০৯)-কে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ট্রাক্টর। দূর্ঘটনায় শিশু তৌহিদ গুরুতর আহত হলে ট্রাক্টরের চালক শামীম ও স্থানীয় লোকজন তাঁকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য শরিফ উদ্দীন। বিকালে এরিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।