গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান প্রধান অতিথি থেকে এগুলো বিতরন করেন। উপজেলা সভাকক্ষে স্থানীয় প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রধান শিক্ষক ইলিয়াস আলী ও ইয়াসমিন সুলতানা সীমাসহ অন্যরা। পরে গোমস্তাপুর উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি করে ফুটবল তুলে দেয়া দেন অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে