দৌলতপুরে কথিত পীরের কঙ্কাল কবর থেকে উত্তোলন করে মাজারে দাফন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ পিএম
দৌলতপুরে কথিত পীরের কঙ্কাল কবর থেকে উত্তোলন করে মাজারে দাফন

কুষ্টিয়ার  দৌলতপুরের ফিলিপ নগরের আলোচিত কথিত পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান কালান্দারের মরদেহ দাফনের প্রায় পাঁচ মাস পর কবর থেকে তুলে তাঁর দরবার বা আস্তানায় পুনরায় দাফন করে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে পীরের ভক্তরা কবর থেকে মরদেহ তুলে দরবারে নিয়ে পুনরায় দাফন করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্র জানা যায় কথিত পীর শামীম জাহাঙ্গীর কালান্দার নিহত হওয়ার পর থেকেই তাঁর ভক্তদের একটি অংশ কবর থেকে মরদেহ তুলে দরবারে দাফনের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে দাফনের পর বেশ কিছুদিন ওই কবরস্থানে পুলিশ পাহারা ছিল। তবে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ভক্তরা কবর থেকে মরদেহ তুলে দরবারে নিয়ে পুনরায় দাফন করেন বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পীর শামীম জাহাঙ্গীর কালান্দারের  ভাই মো. ফজলুর রহমান সান্টু বলেন, ‘রাতের আঁধারে কারা কীভাবে কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে দরবারে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। কবর স্থানথেকে লাশ তুলে মাজারে মধ্যে দাফন করলে পরবর্তীতে প্রশাসন খবর পেয়ে লাশ উদ্ধার করে পুরনাই আগের জায়গায় গোরস্থানে দাফন করা হয়,

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন কথিত পীর শামীম জাহাঙ্গীর কালান্দারের মরদেহ কবরস্থান থেকে কারা কীভাবে উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করেছে, জেলা প্রশাসক এর সঙ্গে কথা বলে পুরনায় আগের জায়গায় দাফন করা হয়।  দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন পীরের মরদেহ কবরস্থান থেকে উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে মাজার থেকে লাশ উত্তোলন করে আগের স্থানে দাফন করা হয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে