পঞ্চগড়ের আটোয়ারীতে ১২ পিস ইয়াবাসহ এক কিশোর কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ ঘটিকার সময় ফকিরগঞ্জ বাজারে তার মামা মাদক ব্যবসায়ী সুমনের দোকান থেকে তাকে আটক করে বলে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত কিশোর উপজেলার রসেয়া দালাল পাড়া গ্রামের ওসমান আলীর পুত্র মোঃ আসিফ রানা (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে তার মামা সুমনকে ৫০ পিস ইয়াবা সহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। বর্তমানে সে পঞ্চগড় জেলা কারাগারে রয়েছে। তার মামা সুমনের অনুপস্থিতে তার ভাগিনা আসিফ রানা এই ব্যবসা পরিচালনা করে আসছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এ প্রতিনিধিকে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।