আকিজ ইস্পাতের কালো ধোঁয়া, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রীর

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০১ পিএম
আকিজ ইস্পাতের কালো ধোঁয়া, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রীর

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আকিজ ইস্পাত কোম্পানি থেকে নির্গত কালো ধোঁয়া হঠাৎ শব্দ  নিয়ে স্থানীয়দের অভিযোগের পর প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দুইটা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না।  শিল্পকারখানা পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত আইন ও নির্ধারিত মানদণ্ড অবশ্যই অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও বিকট শব্দ  এর কারণে সৃষ্ট ভোগান্তির বিষয়টি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় তিনি স্থানীয়দের অভিযোগ শুনে পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। স্থানীয়রা আশা করছেন, প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শনের পর আকিজ ইস্পাতের ধোঁয়া ও পরিবেশ দূষণ নিয়ে দীর্ঘদিনের অভিযোগের স্থায়ী সমাধান হবে।

আপনার জেলার সংবাদ পড়তে