পুঠিয়ায় পৌর প্রশাসক শিবু দাশের উদ্যোগে পুঠিয়ার কেন্দ্রীয় মহাশ্নশানে দীর্ঘদিনের অন্ধকার দূর করে আলো জ্বলে উঠলো। পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ সরকার মলয় বলেন, দীর্ঘদিন কেন্দ্রীয় মহাশ্নশানটি অন্ধকারে ভেতর দিয়ে আমাদের কার্যক্রম চলাতে হয়েছে। দানশীল পরোপকারী ও বিচক্ষণ চৌকস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও পৌর প্রশাসক শিবু দাশের উদ্যোগে রোববার (৭ সেপ্টেম্বর) মহাশ্নশান আলোকিত হয়েছে। পুজা বিষয়ক সম্পাদক বিদ্যুৎ কুমার দাশ বলেন, পর্যাপ্ত আলোর অভাবে স্থানটি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকতো। রাতে মহাশ্নশানের কার্যক্রম করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার ভেতর আলোর সমস্যাটি ছিল প্রধান। পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সভাপতি গুরু প্রসাদ দাশ বলেন, রাতের লাশের সৎকার করার সময় আলোর অভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে সমস্যায় পড়তে হতো কিছুটা দূর হলো। আগামীতে সরকারের উদ্যোগে বড় সোলার প্যানেলের ব্যবস্থা করে দিলে আলোকায়নের স্থায়ী সমাধান হবে। এরফলে মহাশ্নশানের আশেপাশের পরিবেশ আরও নিরাপদ,পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব আলোকিত হয়ে উঠবে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও পৌর প্রশাসক শিবু দাশ বলেন, আমি আসার পর হতে শুনে আসছি। উপজেলা কেন্দ্রীয় মহাশ্নশানে লাশ সৎকার করার সময় নানান সমস্যার সম্মুখীনের ভেতর দিয়ে সৎকার সম্পূর্ণ করতে হয়। এর ভেতর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বিদ্যুৎতের।