গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণে

এককালীন লক্ষাধিক টাকা করে সঞ্চয় পেলেন ৩১ হতদরিদ্র নারী

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম
এককালীন লক্ষাধিক টাকা করে সঞ্চয় পেলেন ৩১ হতদরিদ্র নারী

পটুয়াখালীর কলাপাড়ায় হতদিরদ্র ৩১ নারী পেল আয়বর্ধন কাজ করার মতো পূঁজি পেলেন। গড়ে এক লাখ ১০ হাজার চার শ’ থেকে এক লাখ সাত হাজার ৩০০ টাকা করে এসব নারী পেয়েছেন। সোমবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব হতদরিদ্র নারীদেরকে তাঁদের সঞ্চিত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রধান তিনটি সড়কের মেরামত কর্মসূচি (অফ পেভমেন্ট) কাজের এলসিএস মহিলা কর্মীদের তিন বছর মেয়াদী চাকরির মেয়াদ পুর্তিতে এককালীন সঞ্চিত এই অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। হতদিরদ্র বিধাব, স্বামী পরিত্যক্তা ও উপার্জনোক্ষম ব্যক্তি হিসাবে পরিবারের একমাত্র ব্যক্তি হিসেবে এসব নারীকে এই কর্মসূচির আওতায় চাকুরভুক্ত করা হয়েছিল বলে এলজিইডিসূত্রে নিশ্চিত হওয়া গেছে। ৩১ জন নারী গত তিন বছর ধওে লতাচাপলী, ধুলাসার, ধানখালী ও টিয়াখালী ইউনিয়নের প্রধান তিনটি সড়কের অন্তত ৪০ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণের কাজ করেছেন। এসব নারী রাস্তার খানা-খন্দে এবং সোল্ডারে মাটি ভরাট, রাস্তার পাশের ঘাস অপসারণসহ পেভমেন্ট কাজ করেছেন। একদিকে প্রতিদিন দুই শ’ টাকা করে মাস শেষে পারিশ্রমিক পেতেন। এছাড়া তাঁদের ব্যাংকের একাউন্টের  আরও এক শ’ টাকা করে সঞ্চয় জমা হয়েছে। কাজের মেয়াদ শেষে ৩১ হতদরিদ্র নারীর মধ্যে ২৯ জনে পেয়েছেন এক লাখ ১০ হাজার ৪০০ টাকা করে এবং বাকি দুই জনে পেয়েছেন এক লাখ সাত হাজার ৩০০ টাকা করে। উপকারভোগী লতাচাপলী ইউনিয়নের আকলিমা বেগম বলেন, আমরা যেমন কাজের বিনিময়ে তিনটি বছর পারিশ্রমিক পেয়ে সংসারের যোগান দিতে পেরেছি। ছেলে-মেয়েকে স্কুল-কলেজে পাঠাতে পেরেছি। পাশাপাশি এখন সঞ্চয়ের এককালীন পাওয়া টাকা দিয়ে আয়বর্ধণ কোন কাজ করতে পারব। ধানখালীর লাইলি বেগম জানান, এককালীন পাওয়া সঞ্চয়ের টাকা দিয়ে হাঁস-মুরগি, গবাদিপশু পালনের সুযোগ পাবেন। ক্ষুদ্র ব্যবসাও করতে পারবেন বলে জানালেন অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে