আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৬ পিএম
আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

আশাশুনিতে ইউনিয়ন মাল্টি স্টেক হোল্ডার প্লাট ফর্ম এর বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ২০২৬-২০২৭ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউটিশন (গেইন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে রেইনস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র হাওলাদার ও গ্রেইন প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহবুবুল আলম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়ের মধ্যে বুধহাটা, শ্রীউলা, বড়দল, খাজরা, আনুলিয়া ও কুল্যা ইউনিয়নের কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। ইউনিয়নগুলো ২০২৬-২৭ বছরের বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রণয়ন করে। মঙ্গলবার বাকী ৫ ইউনিয়নের সদস্যবৃন্দ কর্ম পরিকল্পনা সভায় মিলিত হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে