চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, জরিমানা

চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পুরান বাজারের ট্রাঙ্ক পট্টি ও সুতা পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল।

অভিযানকালে গাজী স্টোর, রিয়াদ স্টোর এবং ইব্রাহিম স্টোর-প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন এবং বাজারে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে