কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়ভিটা গ্রাম সংলগ্ন ধরলা নদীর মোহনায় কালোপ্যান্ট ও মাটিয়া কালার টিশার্ট পরিহিত অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধরলা নদীর মোহনায় ভাসমান অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে নদীর পাড় সংলগ্ন এলাকার মানুষরা ৯৯৯ লাইনে ফোন দিলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ধরলা মোহনা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ফুলবাড়ী থানা পুলিশ।
উদ্ধারকৃত লাশটি সম্পর্কে কেউ বলছে, নিহত যুবককে হত্যা করে নদীর মোহনায় ফেলে দেয়া হতে পারে। আবার কেউ বলছে, লাশটি দুর থেকে ভেসে আসতে পারে। তবে পুলিশ এখনো ক্লু উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ডিউডি অফিসার বিপ্লব জানান, তার কাছে উদ্ধারকৃত লাশের নাম ঠিকানা নেই। তবে লাশের ডিএনএ পরীক্ষার জন্য রংপুর থেকে সিআইডি টিম আসতে পারে। এরপর জানা যাবে লাশের পরিচয়।