সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০২ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মেজবা উদ্দিন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএ  পরিচালক(ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ২৭টি পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত ২৫ জনের প্রতিটির পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত ২ জনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য প্রদান করা হয় ৬লাখ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে