হাতে হাতে গাছের চারা, উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২১ পিএম
হাতে হাতে গাছের চারা, উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা

পটুয়াখালীর বাউফলের আলী আকবর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠজুড়ে কোমলমতি শিক্ষার্থীদের ভীড়। সবার হাতে হাতে ফলজ গাছের চারা তুলে দিচ্ছেন শিক্ষকরা।চারা হাতে পেয়ে  শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি, আর বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় সবুজের এক প্রাণবন্ত উৎসবে।

দেশব্যাপী চলমান  প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের ৫৬১জন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা মাঝে চারা বিতরণ করা হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারি শিক্ষক মো. নাসির উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি মো. মোসারেফ হোসেন রুবেল  শিক্ষার্থীদের  হাতে হাতে গাছের চারা তুলে দেন। 

বিদ্যালয় সূত্রে জানা যায়,  কালাইয়া হাটের ইজারাদার ও  হিসাববিদ মো. রাজিব আহসান তার ব্যক্তগত অর্থায়নে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সরবরাহ করেন। শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা এসব গাছের চারা শিক্ষার্থীদেন মধ্যে বিতরণ করেন।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোসা. মুনিবা, রেদোয়ান ও  ৪র্থ শ্রেণির শিক্ষার্থী  মোসা. অথৈ অভিন্নভাবে বলেন,’ ফল গাছের চারা পেয়েছি। এ গাছের চারা আমাদের বাড়ির আঙ্গিনায় লাগাবো। এ গাছ আমাদের ফল  দিব। এবং পরিবেশের ভারসাম্য  রক্ষা করবে। 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান বলেন,  কোমলমতি শিশুদের হাতে হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। তারা (শিক্ষার্থীরা) গাছের চারা পেয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

হিসাববিদ রাজিব আহসান বলেন, দেশনায়ক তারেক রহমান আগামী পাঁচ বছরে পঁচিশ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচির অংশ  হিসেবে বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে আসছি, তার ধারাবাহিতায় আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  গাছের চারা উপহার হিসেবে দিয়েছি। এ চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে