জামালপুরের মেলান্দহে বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ১০ সেপ্টেম্বর দুপুরে শ্যামপুর আবাবিল ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতার পরিচালক-খবরপত্রের সাংবাদিক ফজলুল করিম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা কৃষক দলের সভাপতি শাহজামাল মেম্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-রিপোর্টাস ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, ছাত্র অভিভাবক কামরুজ্জামান রিপন মাস্টার, শায়লা নাজনিন সম্পা এবং শাপলা বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।