পঞ্চগড়ের জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মোঃ আব্দুল মজিদকে গণসংবর্ধনা দিয়েছে আটোয়ারী উপজেলা বিএনপি। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে, উপজেলা বিএনপির সভাপতি এ, জেড, এম বজলুর রহমান জাহেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ।
তিনি বলেন, আমাকে প্রশাসক নির্বাচিত করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, পঞ্চগড় জেলাসহ আটোয়ারী উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক,উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও সাবেক তোড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, ,যুগ্ম আহ্বায়ক ও সাবেক আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সাবেক সদস্য ও তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ আব্দুল্লাহিল বাকি,
উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মোকসেদ আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মর্জিনা বেগম, উপজেলা তাঁতি দলের সভাপতি অ্যাডভোকেট মোঃ সোহেল রানা, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোঃ সোলেমান আলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন প্রমুখ। এছাড়াও ৬টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।