পাবনার চাটমোহরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের এমপাওয়ারহার প্রকল্পের আওতায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করে। জেন্ডার ইকুয়েলিটি ফোরামের (জেইএফ) উপজেলা সভাপতি মুর্শিদা খাতুন ববির সভাপতিত্বে ও জেলা মনিটরিং অফিসার সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চানায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ,থানার এসআই সুব্রত কুমার প্রমুখ। সভায় জেইএফের উপজলার ১১টি ইউনিয়ন সভাপতি ও সম্পাদকসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।