দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপির মতবিনিময় সভায়

দেশের বিদ্যুৎ, সার, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা চলছে: এমপি বাচ্চু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম
দেশের বিদ্যুৎ, সার, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা চলছে: এমপি বাচ্চু

ময়মনসিংহ -১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়ন পরিষদ মাঠে টাংগাব বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সরকারের জনকল্যাণমুখী কর্মকান্ডের প্রচারণা ও আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়তে জনম্পৃক্ততামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতি ইউনিয়নের দলের একাধিক প্রার্থী রয়েছে । তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যার জনপ্রিয়তা বেশি তাকে দলীয় ভাবে সমর্থিত করা হবে। এবং তাকেই বিপুল ভোটে বিজয়ী করতে হবে । কারন আপনারা বিগত ১৭ বছর বহু হামলা মামলার শিকার হয়েছেন।
তিনি বলেন, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও এলাকার অনেক উন্নয়নকাজ অবহেলিত ছিল। বিগত ১৭ বছরে যেসব উন্নয়নমূলক কাজ প্রত্যাশিতভাবে হয়নি, গত প্রায় সাত মাসে সেসব উন্নয়ন কাজ নতুন করে শুরু হয়েছে।
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের মাত্র সাত মাসে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সেজন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার দেশের এসব সমস্যা সমাধান করবেই ইনশাআল্লাহ্।’ টাংগাব ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমান মেম্বারের সভাপতিত্বে এবং ইকবাল- ই- আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,
গফরগাঁও উপজেলা সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, জাহিদ হাসান স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সরদার মোঃ খুররম, স্থানীয় বিএনপি নেতা মোঃ জামান, হাতেম মাষ্টার, মোঃ তসলিম, আব্দুর রশিদ মৌলানা, রশিদ মেম্বার, আদু মেম্বার, যুবদল নেতা মোঃ রমজান আলী, মোঃ হারুন, ছাত্রদল নেতা মেহেদী হাসান রিদয় ও মাহির আহম্মেদ প্রমুখ। মতবিনিময় সভায় ইউনিয়ন নেতা-কর্মীসহ দক্ষিন গফরগাঁও উপজেলা বিএনপি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে