সারা দেশের মতো পাবনার চাটমোহরেও জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উ্েবাধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু হয়। চাটমোহর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধনে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,আইসিটি কর্মকর্তা ও গুনাইগাছা ইউপি প্রশাসক আব্দুল্লাহ আল নোমান,সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন,প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দেনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চকবর্তী,পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলালসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযানের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা,নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা,মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ।ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। প্রতি শনিবার এই অভিযান চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।