পাবনার চাটমোহর উপজেলার মল্লিকবাইন গ্রামের কুখ্যাত মাদক কারবারী ওমর আলীর বাড়িঘর ভাঙ্চুরের অভিযোগ উঠেছে। গ্রামবাসী ওমর আলীকে মাদক ব্যবসা ছাড়তে ১৫ দিনের আল্টিমেটাম দিলেও ওমর আলী তা অগ্রাহ্য করে ম্দাকদ্রব্যের কারবার অব্যাহত রাখে। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসী গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে লাঠিসোঁটা নিয়ে মাদক কারবারী ওমর আলীর বাড়িতে হামলা চালিয়ে ৩টি টিনের ঘর ভাঙ্চুর করেন। স্থানীয়দের দাবি,ওমর আলী (৫০) ও তাঁর মেয়ে,মাসহ পরিবারের সদস্যরা চিহ্নিত মাদক কারবারি। পরিবারটি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা,গাঁজা বিক্রি করছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কয়েক দফা ওমর আলীসহ অন্যদের আটক করে কারাগারে পাঠিয়েছে। কিন্তু সে মাদক ব্যবসা ছাড়ছেনা। এলাকাবাসী তাদের মাদক বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু তা অমান্য করায় স্থানীয়রা তাদের বাড়িতে হামলা চারিয়ে বাড়িঘর ভাঙ্চুর করে।
এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন,‘দীর্ঘদিন ধরে ওমর আলীর পরিবার ইয়াবা ও গাঁজার কারবার করে আসছে। একটি পরিবারের জন্য এলাকার শত শত পরিবার নষ্ট হতে দেওয়া যাযনা। কোনো মাদক কারবারির সঙ্গে আপস করা হবেনা। হামলার সময় ওমর আলী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। খ্র পেয়ে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসব বিষয়ে ওমর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করলে,তাকে পাওয়া যায়নি।
চাটমোহর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম জানান,ওমর আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। একাধিবার আটক হয়ে কারাগারে গেছে। কিন্তু মাদক ব্যবসা বন্ধ করেনি। বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়িঘ ভাঙ্চুর করেছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।