বরিশালে গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৯ পিএম
বরিশালে গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন

সারা বাংলাদেশের ন্যায় বরিশালে দুই দিনব্যাপী গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)'র আয়োজনে রবিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়িতে গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  দু'দিনব্যাপী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এসএমসি এবং এসএমসি ইএল-এর পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দীকুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন আহমেদ, এসএমসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)'র ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত গর্ভবতী মায়েদের সাথে কুশল বিনিময় করে তাদের মাঝে ১৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এসএমসি’র মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ‘ফুল কেয়ার’ বিতরণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে