কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ এএম
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে আসতে হচ্ছে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই দেশে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। লঙ্গার ভার্শন ক্রিকেটে পেসারদের চাপ থাকে বেশি। হাসান আবার হয়ে উঠেছেন কাউন্টি দল কেন্টের মধ্যমণি। ডার্বিশায়ারের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩১.৫ ওভার বল করেন তিনি। গুরুত্বপূর্ণ এই পেসারকে নিয়ে মেডিকেল টিম অবশ্য সতর্ক অবস্থানে রয়েছে। সামনে আবার এশিয়ান গেমস, যেখানে ভারত-পাকিস্তানের মতো বাংলাদেশও মূল দল নিয়ে খেলবে। হাসানের চাপ কমাতে তাই কাউন্টি থেকে তাকে ডেকে পাঠিয়েছে বিসিবি। দেশে ফিরে হাসান যোগ দেবেন এশিয়ান গেমসের ক্যাম্পে। এবারের মতো কাউন্টির যাত্রা শেষ করার আগে ৪ ম্যাচে ২৬টি উইকেট শিকার করেছেন তিনি। কেন্টের আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। হাসান সেখানে অংশ না নিলেও থাকবেন একই দলে থাকা আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ।