আদর্শ কলেজে বাউবি স্টাডি সেন্টারের অফিস সহায়ক গোলাম মওলার বিদায় সংবর্ধনা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১২ পিএম
আদর্শ কলেজে বাউবি স্টাডি সেন্টারের অফিস সহায়ক গোলাম মওলার বিদায় সংবর্ধনা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) দিনাজপুর আদর্শ কলেজ স্টাডি সেন্টারের অফিস সহায়ক মো. গোলাম মওলা’র অবসরজনিত উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আদর্শ কলেজ স্টাডি সেন্টারের  (এইচ.এস.সি প্রোগ্রাম) সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মো. আহসান হাবিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আকতার বানু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিনাজপুরের যুগ্ম আঞ্চলিক পরিচালক তপন কুমার মহন্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিনাজপুরের প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসেন, আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ইয়ার হোসেন সরকার, সহকারী অধ্যাপক শাহান শাহ তালুকদার, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক আর্জিনা খাতুন, প্রভাষক রাজিয়া সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বিদায়ী অতিথি মো. গোলাম মওলা বলেন, দীর্ঘ কর্মজীবনে স্টাডি সেন্টারের শিক্ষক, শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি আজীবন মনে রাখবেন। বক্তারা বিদায়ী অফিস সহায়কের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

অনুষ্ঠান শেষে তার সম্মানার্থে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয় এবং স্টাডি সেন্টারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ, বাউবি স্টাডি সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. গোলাম মওলা ১৭ সেপ্টেম্বর ১৯৮৯ খ্রিষ্টাব্দে তার কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘ ৩৭ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে ১৪ সেপ্টেম্বর সোমবার অবসরে যান।

আপনার জেলার সংবাদ পড়তে