জামালপুরের মেলান্দহে ১৪ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাবিপ্রবির মৎস্য গবেষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ বিভাগ এর আয়োজন করেছে। ওইদিন বেলা ১১টায় মাছের পোনা অবমুক্তকরণের পর র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আমির হোসেন।
সভাপতিত্ব করেন-ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-রেজিস্ট্রার সারোয়ার জাহান, ফিশারিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আ: সাত্তার, সহকারি অধ্যাপক ড. ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য গবেষক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধসহকস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ বেতার-বিটিভিসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।