ঝিনাইদহের জেলার প্রেসক্লাব কোটচাঁদপুরের সাবেক দুই সভাপতি মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় প্রেসক্লাব কোটচাঁদপুরের কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর খান।
স্মরণসভায় বক্তারা মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের কর্মময় জীবন এবং সাংবাদিকতায় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা, মানুষের কথা এবং সমাজের নানা অসংগতি তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মৃত্যু স্থানীয় সাংবাদিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কোটচাঁদপুরের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক খাইরুল হোসেন সাথী, সিনিয়র সাংবাদিক কামাল হাওলাদার, শাহ জামান, জাকির হোসেন, রফিক মণ্ডল, সজীব আহমেদ বকুল, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, জাহাঙ্গীর আলম, বিএম ওয়াদুদ, সুব্রত কুমারসহ স্থানীয় সাংবাদিকরা।
পরে মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম আব্দুল্লাহ।