বরিশালের বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ মো. নাঈম সাইম ঘরামী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আগরপুর এলাকায় অভিযান চালিয়ে নাঈম সাইম ঘরামীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার নাঈম সাইম ঘরামী বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের তিলেরচর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আনোয়ার ঘরামী ও মোছা. নাছিমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।