বেগমগঞ্জে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৪

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ পিএম
বেগমগঞ্জে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মহিলা সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে লাকুড়িয়া কান্দি গ্রামের পাটোওয়ারি বাড়ীতে।

ভুক্ত ভোগী সেলিনা আক্তার জানান, তিনি কয়েকদিন আগ বাবার বাড়িতে বেড়াতে আসে। তার বাবা শরীফ উল্যার সাথে তার চাচা মজিব উল্যার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মজিব উল্যার মেয়ের জামাই ইস্রাফিল ১০-১৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী স্বংয়ক্রিয় ভাবে আগ্নেয়াস্ত্র ও ধারালো  অস্ত্র সস্র নিযে অর্তকির্ত হামলা চালায়। এতে সেলিনা আক্তার (৩৮) এবং তার ভাই বরকত উল্যা (৩৬), মোবারক উল্যা (২৬) ও মোর্শেদ আলম (২০), গুরুতর রক্তাত্ব জখম হয়। পরে স্থানীয়রা তাদেরেকে আহত অবস্থায় বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এরই মধ্যে বরকত উল্যা অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।  এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে, বলে ভুক্তভোগী পরিবার জানান।

আপনার জেলার সংবাদ পড়তে