রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে বরেন্দ্র ভূমির জলবায়ু রক্ষায় ও পুষ্টি সমৃদ্ধির লক্ষে স্বপ্ন বাস্তবায়ন সোসাইটি (এসবিএস) এর অর্থায়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় বে-সরকারী উন্নয়ন সংস্থা স্বপ্ন বাস্তবায়ন সোসাইটি (এসবিএস) এর কামারগাঁস্থ প্রধান কার্যালয়ে বিভিন্ন এলাকার প্রায় ৯০ জনের মাঝে এসব চারা বিতরন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থারটির নির্বাহী পরিচালক মো. কাফেজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মো. আব্দুর রহমান।
এসময় বিভিন্ন এলাকার প্রায় ৯০ টি পরিবারের সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গাছের চারা বিতরণ কালে সেচ্ছাসেবী সংগঠনটির নির্বাহী পরিচালক মো. কাফেজ আলী বলেন, অসহায় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন জলবায়ু রক্ষার লক্ষে আমরা ২০২৪ সাল থেকে গ্রামীণ পর্যায়ে সেচ্ছাসেবা মূলক কাজ করে আসছি। তিনি আরও বলেন বরেন্দ্রভূমির জলবায়ু ও পরিবেশ রক্ষায় গাছ ব্যাপক ভূমিকা পালন করে তাই গাছ রোপনে সকলের এগিয়ে আসতে হবে। অসহায় দরিদ্র মানুষের শিক্ষা চিকিৎসা বাসস্থান খাদ্য নিরাপত্তার লক্ষে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।