দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, চালকসহ আটক ৩

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৭ পিএম
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, চালকসহ আটক ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঘোড়ামারা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় উয়াদ মালিথা (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত উয়াদ মালিথা ভেড়ামারা গ্রামের মৃত আদু মালিথার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট পড়া শেষে দৌলতপুর থেকে চারজন আরোহী একটি  ডিসকভার মোটরসাইকেলে করে তাদের বাড়ি ভেড়ামারার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ঘোড়ামারা এলাকায় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় নিজ বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ উয়াদ মালিথা কে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই তার  

মৃত্যু ঘটে। ঘটনার পর মোটরসাইকেলে থাকা চার আরোহীর মধ্যে একজন পালিয়ে গেলেও চালক সহ তিন জনকে পুলিশ হেফাজতে নেয়া  হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃখালেদুর রহমান জানান, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ চালকসহ তিনজনকে আটক করে হেফাজতে নিয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়ে।

আপনার জেলার সংবাদ পড়তে