শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মীকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন- যুবলীগ
কর্মী তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুল। এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর)) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত কেের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন স্থানে সরকারবিরোধী কর্মকাণ্ড এবং শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।