কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারিতে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় পদ্মা নদীর মাঝখানে চিলমারির পোল্টির মোর নামক স্থানে হঠাৎ করে প্রচন্ড ঝড়ের কবলে পড়েন দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সেক্রেটারি, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আব্দুল হাই সিদ্দিকী সহ জেলা ও দৌলতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। উক্ত ঝড়ের সময় ট্রলার নৌকার মাঝি কৌশলে নৌকাটি নিয়ন্ত্রণে আনেন।