যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লাশ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম
যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লাশ উদ্ধার

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকার। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে।

বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। যাত্রীদের অনেককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। অপর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে