গতকাল শনিবার সকাল ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সরকার পাড়া মসজিদের আয়োজনে, বলরামপুর সরকার পাড়া জামে মসজিদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনারুল ইসলাম, কাহারোল উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ আনারুল ইসলাম, এছাড়াও এলাকার সুধিজন।