ডেঙ্গুতে এক দিনে আরও দুইজনের মৃত্যু, নতুন ভর্তি ১২৩২

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৩ এএম
ডেঙ্গুতে এক দিনে আরও দুইজনের মৃত্যু, নতুন ভর্তি ১২৩২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৩২ জন। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই মারা গেছেন দুজন। সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।