পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ এএম
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪,  আহত ১০

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বসাক বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  শনিবার রাত পোনে ১১ টার দিকে এ দুঘর্টনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  শনিবার রাত ৯ টায় পার্শবর্তী বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে ইমরান পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।  দ্রুতগামী বাসটি পটুয়াখালী জেলার বসাক বাজারস্থ ধলু গাজীর মোড় ঘুরতে গেলে অপর দিক থেকে আশা একটি যাত্রী ভাই  অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে অটো রিক্সায় থাকা দুই নারী ও এক পুরুষ তুমি এত হয়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বাস ও অটোরিকশা সরকার পাশে খাদে পড়ে থাকতে দেখে যাত্রীদেরকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে  দুইজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাস ও অটোরিকশাটি খাদ থেকে তুলতে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। এ সময় ঢাকা কুয়াকাটা মহাসড়কে ঘন্টা ব্যাপী যানজট সৃষ্টি হয়।  সড়কের দুপাশে আটকা পরে শত শত পরিবহন।

আপনার জেলার সংবাদ পড়তে