কিশোরগঞ্জ নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির বিশ্বকর্মা পূজা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৬ পিএম
কিশোরগঞ্জ নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির বিশ্বকর্মা পূজা

কিশোরগঞ্জসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের কারিগরি ও স্থাপত্যের দেবতা দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কিশোরগঞ্জ কালিবাড়িতে ১৮ সেপ্টেম্বর (৩১শে ভাদ্র) এই পূজা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মো. মাজারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মাসুদুল হাসান মাসুদ। এসময় উপস্থিত ছিলেন কালীবাড়ি পরিচালনা পর্ষদের সভাপতি অসীম সরকার বাঁধন, সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়, আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, সাবেক কাউন্সিলর হানিফ উদ্দিন আহমেদ রনক, কিশোরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, কিশোরগঞ্জ নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির সভাপতি রতন বিশ্বাস, সহ সভাপতি লিটন শীল, সাধারণ সম্পাদক স্বপন মালাকার, সাংগঠনিক সম্পাদক রাজন বিশ্বাস, কোষাধ্যক্ষ উজ্জ্বল বিশ্বাস, সমিতির উপদেষ্টা নির্মল বিশ্বাস,ঝুটন বিশ্বাস, কার্তিক বিশ্বাস। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে