কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আ.লীগ কর্মীর পদত্যাগ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম
কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আ.লীগ কর্মীর পদত্যাগ

খুলনার  কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গীলাবাড়ি গ্রামের মৃত মানিক সানার পুত্র আ,লীগের কর্মী আঃ গফফার সানা পদত্যাগ করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবিরক সমস্যা ও শারীরিক অসুস্থ্যতার কারনে আর কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা থাকতে চাইনা যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন । সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমি আওয়ামীলীগের রাজনীতি করলেও কোন পদে দায়িত্ব ছিলাম না। একজন কর্মী হিসাবে কাজ করেছি। বর্তমানে বয়সের ভারে আমার পক্ষে রাজনীতি  করা সম্ভাব হচ্ছেনা। এজন্য আমি সেচ্ছায় পদত্যাগ করেছি। এ ব্যাপারে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে