চন্দনাইশে নগর উন্নয়নে মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালা

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৭ পিএম
চন্দনাইশে নগর উন্নয়নে মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালা

চন্দনাইশে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভা সম্্েমলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান। এতে অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা ও সুবিধাসমুহের উপর গুরুত্বরোপ করেন। এসময় সমাজ সেবা অফিসার রাসেল চৌধুরী,স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা,ওসি দিদারুল ইসলাম সিকদার,পৌরসভার সহকারী প্রকৌশল মিজানুর রহমান খন্দকার,যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন. ম.ছালেহ উদ্দিন, সহকারী প্রকৌশল রাজীব মজুমদারসহ বিভিন্ন ্ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে