মেলান্দহ ফজর উদ্দিন স্কুল কমিটির মতবিনিময় সভা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৮ পিএম
মেলান্দহ ফজর উদ্দিন স্কুল কমিটির মতবিনিময় সভা

জামালপুরের মেলান্দহে ফজর উদ্দিন মির্জা কাশেম উচ্চ বিদ্যালয়ের নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এসএমসি’র আহবায়ক-জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মেলান্দহ বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে সভাপতিত্ব করেন। 

উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন-স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে আনছার কমান্ডার আলহাজ নূরুল ইসলাম মন্টু, প্রধান শিক্ষক তৌহিদুর রহমান।

 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-৭১’র গেরিলা আবুল হোসেন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাংবাদিক আজম খান, উপজেলা স্কাউটসের সহকারি কমিশনার ও কামদেববাড়ি স.প্রা.বির সভাপতি মোরশেদুল আলম, নয়ানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলু, সমাজকর্মী জাকরি হোসেন ঝন্টু এবং স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নূরুল ইসলাম প্রমুখ। সভায় শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে