কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চৌকস টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ২০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (তেতাল্লিশ লক্ষ আট হাজার) টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর বাজার সংলগ্ন পাকা রাস্তায় একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এর মধ্যে ২০০ পিস ক্রাউন আলটাএলসিডি ডিসপ্লে ৫০০এবং ৪০০ পিচ রয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (চৌত্রিশ লক্ষ) টাকা।
অপরদিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজি পাড়া মাঠে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (নয় লক্ষ আট হাজার) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবির ‘‘জিরো টলারেন্স নীতি’’ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।