আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেফতার করেছে। এ সময় জুয়া পরিচালনার অভিযোগে এক যুবকের কাছ থেকে জুয়া খেলা ও পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে অভিযান চালিয়ে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল হাকিম মোড়লের ছেলে বাদশা হোসেন (পারি জারি-২২৯/২৫ মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত), অপর মামলার আসামী শ্রীউলা গ্রামের আবু বক্কর সরদারের ছেলে বাবুল সরদার, কচুয়া গ্রামের এসকে মাকসুদ আহমেদের ছেলে এসকে মাহাবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রতাপনগরের দরগাতলাআটি এলাকার আমিনুর গাজীর ছেলে শাহিনুর গাজীকে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর মামলায় গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শাহিনুর গাজী ওয়ানএক্স বেট ও মেলবেট অনলাইন জুয়া ক্যাসিনোর সাব-এজেন্ট হিসেবে জুয়া পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার কাছ থেকে জুয়া পরিচালনা ও খেলায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।